ফরিদগঞ্জ ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুতা হাতে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাওয়া শিক্ষিকাই পদোন্নতি পেয়ে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ফরিদগঞ্জে পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৮২৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে পুকুরের পানিতে মাছ ধরতে গিয়ে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারের কারণে বিদ্যুষ্পৃষ্ট হয়ে মৃৎ শিল্পী অর্জুন পাল (৭০) ও তার স্ত্রী অঞ্জলী পাল (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের মৃৎ শিল্পী অর্জুন পাল ও তার স্ত্রী অঞ্জলী পাল নামে দুইজন বিদ্যুষ্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে মাছ মরে ভাসতে দেখে মৃৎ শিল্পী অর্জুন পাল পুকুরের পানিতে নামে। বেশ কিছুক্ষণ পর তিনি ফিরে না আসায় বাড়ির লোকজন পুকুরের পাড় গিয়ে তাকে বিদ্যুতায়িত হয়ে পুুকরের পানিতে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করতে তার স্ত্রী অঞ্জলী পাল পুকুরের পানিতে নামলে তিনিও বিদ্যুতায়িত হয়।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ পানিতে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে সোর্পদ করে। ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক সৈয়দ মো: মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।

ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল জানান, পুুকুর থেকে মাছ তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

অর্জুন পালের বাড়ির লোকজন জানায়, বৃষ্টিপাত জনিত কারণে সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। সোমবার (১৪ আগস্ট) সকালে তারা দেখতে পায় পুকুরের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। পরে সকাল সাড়ে ১০ টার দিকে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩