ফরিদগঞ্জ ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব

ফরিদগঞ্জে ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম বরখাস্ত

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৭৩৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমকে ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে শাস্তিমূলক বদলিসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা। নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল ১৩ আগস্ট রোববার চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান এই আদেশ জারি করেন। এটি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার। জানাযায় সম্প্রতি সুবিদপুর ইউনিয়নের গুপ্টি মৌজার সেবা গ্রহীতা জনৈক মোঃ শহিদুল্লাহর ২০ শতাংশ জমির খারিজ করতে গিয়ে ৭০ হাজার টাকা ঘুষ চান ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম। পরে ৪৫ হাজার টাকা ঘুষ দেয়া হলেও গ্রাহক শহিদুল্লাহর জমি খারিজ করে না। দেয়ায় তার একটি ভিডিও কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পাওয়ার সাথে সাথে আমরা তাকে সেখান থেকে তাৎক্ষণিক হাইমচরের নীলকমল ইউনিয়নে বদলি করি। পরে রোববার সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করি। তবে এর আগে জেলা প্রশাসকের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়ার সাথে সাথে এই ব্যবস্থা নেয়া হয়। জানা যায়, সম্প্রতি সুবিদপুর ইউনিয়নের গুটি মৌজার সেবা গ্রহীতা মোঃ শহিদুল্লাহর ২০ শতাংশ জমি খারিজ করাতে গিয়ে ৭০ হাজার টাকা ঘুষ চান ভূমি উপ- সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম। পরে ৪৫ হাজার টাকা ঘুষ দেয়া হলেও গ্রাহক শহিদুল্লাহর জমি খারিজ করে না দেয়ায় তার একটি ভিডিও কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী আনোয়ারুল আজিমের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম বরখাস্ত

আপডেট সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩