সংবাদ শিরোনাম ::
১০ ডিসেম্বর মঙ্গলবার পূবালী ব্যাংকের ফরিদগঞ্জ উপশাখার উদ্বোধন
শাকিল হাসান
- আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদগঞ্জ উপশাখা উদ্বোধন হতে যাচ্ছে। প্রফেসর মজিবুর রহমান শপিং কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত ব্যাংকের উপশাখায় সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূবালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহম্মদ শফিউল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকের গৃদকালিন্দিয়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ নাঈমুল হাসান। উপশাখাটি গৃদকালিন্দিয়া বাজার শাখার অধীনে পরিচালিত হবে।











