ফরিদগঞ্জ ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা

ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শামীম হাসান
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মাছুম আলম তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী,সমাজসেবক, রাজনীতীবিদ ও শিক্ষানুরাগী মো. ইমাম হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী,সমাজসেবক, রাজনীতীবিদ ও শিক্ষানুরাগী মো. আমজাদ হোসেন শিপন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বপালন করতে হবে। তাঁরা বলেন, শিক্ষার্থীদের আনন্দের মধ্য দিয়েই এগিয়ে নিতে হবে। কারন, শিশুদের যথাযথ নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে । এসময় বিদ্যালয়টির পাশে থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন অতিথিবৃৃন্দ।
এসময় বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মুজাফফর হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংগঠিক সম্পাদক শাকিল মুশফিক, আইসিটি সম্পাদক গাজী মমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবান্ধব সূধিজন উপস্থিত ছিলেন। এর আগে প্রায় সপ্তাহ ব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগীতা অনুষ্ঠিত হলেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বমুহুর্তে বেশ কয়েকটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিযোগীদের কৌশল, উপস্থাপন  উপভোগ করেন উপস্থিতিরা। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস, মাল্টিমিডিয়া ক্লাসরুম, পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা দেখে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫