ফরিদগঞ্জ ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের

ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুলে চুরির ঘটনা, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৪৩২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) থেকে রবিবার (২২ জুন) রাতের কোনো এক সময় চোরেরা এই ঘটনা ঘটায়।
বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক সাংবাদিক মো. আক্তার হোসাইন ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো ছুটির পর স্কুল বন্ধ করে সবাই বাড়ি চলে যান। কিন্তু রবিবার সকালে পরিচ্ছন্নতাকর্মী কিরণ বেগম বিদ্যালয়ে এসে দেখেন, নবম শ্রেণির কক্ষটি ভিতর থেকে লক। পরে খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ এসে দেখতে পান, পেছনের টিন কেটে কেউ ভিতরে ঢুকে দুটি কক্ষ থেকে চারটি সিলিং ফ্যান ও বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, অভিযোগ পাওয়া গেছে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুলে চুরির ঘটনা, থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৫:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫