ফরিদগঞ্জ ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

ফরিদগঞ্জে নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসায় আলোচনা সভা

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৪৩৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে অবস্থিত ‘নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা’র শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাক ও স্থানীয় সূধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

বিদ্যালয়ের পরিচালক মো. শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া ও খেলাধুলাও করতে হবে। বিশেষ করে শিক্ষক ও অভিভাবকদের সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হবে। সবার মধ্যে দেশাত্মবোধ থাকতে হবে। দেশে আগামী দিনের নেতৃত্ব দেবে আজকের এই শিশু শিক্ষার্থীরা, তাই শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। সবাইকে দেশপ্রেমিক হতে হবে, দেশকে রক্ষা করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে মামুনুর রশিদ পাঠান আরো বলেন, শিক্ষকরা ক্লাসে এমনভাবে শিক্ষাদান করবেন, যেন এ প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে ভালোবাসতে ও দেশকে রক্ষা করতে পারে, তাদের মধ্যে যেন দেশপ্রেম জাগ্রত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ,সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, তরুণ সমাজসেবক আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও সহকারি প্রধান শিক্ষক জুয়েল গাজী, সহকারি শিক্ষক মুজাম্মেল হক, রাশেদ হোসেন, ফাতেমা আক্তার, হাফেজ কাউচার আহমেদ, তাসলিমা বেগম উপস্থিত ছিলেন। এদিকে শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি মেধা বিকাশের লক্ষে বিদ্যালয়ের আঙ্গিনায় অঙ্কনকৃত বিভিন্ন চিত্র গুলোর প্রশংসা করেন উপস্থিতিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসায় আলোচনা সভা

আপডেট সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩