ফরিদগঞ্জ ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জে তৃণমূল বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৪১৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের তৃণমূল বিএনপির সংসদ সদস্য প্রার্থী তৃণমূল বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সহকারি এর্টনিং জেনারেল মো: আব্দুল কাদির তালুকদার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি প্রার্থী তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময়ে রাজনৈতিক দলগুলো ইশতেহার ঘোষণা করে জনগণের কাছে ভোট চায়। কিন্তু নির্বাচন গেলেই ইশতেহারের কথা ভুলে যায়। এই বাইরে গিয়ে আমি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের প্রার্থী হিসেবে এই উপজেলাকে ঘিরে আমার কি কি পরিকল্পনা তার প্রকাশ করা উচিত। সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে ফরিদগঞ্জকে নিয়ে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরছি।

তিনি ইশতেহারে তার ৭ দফা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: এডিবির ৪৫ ভাগ স্থানীয় সরকারে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যায় করবো। টেকসই যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করে ফরিদগঞ্জকে শ্রেষ্ঠ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। এক বছরের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভায় পাঠাগার ই-পাঠাগার স্থাপন, ফরিদগঞ্জবাসীর জন্য সর্বোচ্চ আদালতে আইনী সুবিধা দেয়ার সাথে সাথে প্রতি সপ্তাহে একদিন এলাকায় এসে মামলা বিষয়ে আইনী সহায়তা দেয়ার ঘোষণা দেন। গণমাধ্যমকে জনগণের মুখপত্র হিসেবে তুলে ধরতে প্রতিবছর শ্রেষ্ঠ সাংবাদিককে সম্মননা প্রদান করার কথা বলেন তিনি।

প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় ইশতেহার ঘোষণা অনুুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রনি মিয়া, রিয়াজুল ইসলাম, খোকন মিয়া, মো: মিলন, মো: সুলতান, মো: আক্তার হোসেন, মো: জায়েদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে তৃণমূল বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ১১:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩