ফরিদগঞ্জ ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪ ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ২৫ বছরের দ্বৈত চাকরির অভিযোগ স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ব্যবহার হচ্ছে রাবিশ ।।  অনিয়মের বাঁধা দেওয়ায় ঠিকাদারের হুমকি

আমান উল্লাহ খান ফারাবী
  • আপডেট সময় : ১২:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৩৯৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ইটের পরিবর্তে রাবিশ দিয়ে চলছে সড়ক নির্মাণের কাজ। কাজে বাঁধা দিলে ঠিকাদারী প্রতিষ্ঠানে লোকজন প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রকাশ্যে। স্থানীয় লোকজন কাজের মান নিয়ে কথা বললে তাদেরকে অশালীন বাসায় গালমন্দ করা হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থানীয়দের অভিযোগ তারা নির্বিকার।
জানা যায়, ৭৬লক্ষ টাকা ব্যয়ে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজার থেকে দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬৩০মিটার সড়কের পাকা করণের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এস এম ফাহাদ এন্ট্রারপ্রাইজ।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ কাজ শুরুর পর থেকে ঠিকদার নানা অনিয়ম করছেন। পুকুরের পাশের গাইড ওয়াল নির্মানেও হয়ছে অনিয়ম। সর্বশেষ সড়কের কাজ নির্মাণে তিনি ইটের পরবর্তীতে রাবিশ আর বালু ব্যবহার করছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পাশ্ববর্তী গাজীপুর ইটভাটা থেকে টাক্ট্ররের মাধ্যমে রাবিশ নিয়ে এসে নির্মানাধীন সড়কে ফেলছেন। সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে তাদের উপর চড়াও হয় সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সুলতান আহাম্মেদ। এসময় তিনি স্থানীয় লোকজন ও সাংবাদিকদের গালমন্দ করেন এবং  তিনি প্রকাশ্যে নির্মাণ কাজে বাঁধা দিলে দেখে নেয়ার হুমকি দেন। এক পর্যায়ে লোকজন জড়ো হতে থাকলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
স্থানীয় লোকজন বলেন, এই রাস্তার কাজ শুরু থেকে অনিয়ন করে যাচ্ছে ঠিকাদার সুলতান আহাম্মেদ। তাকে বাঁধা দিলে সে লোকজনকে হুমকি ধমকি দিয়ে তার অনিয়ম করেই কাজ চালিয়ে যাচ্ছে।
কাজের বিষয়ে ঠিকাদার সুলতান আহাম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ আমরা করবো আপনারা দেখার কে। আমি যা কিছু করবো সব অফিসের সাথে বুঝবো।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, কড়ৈতলী বাজার থেকে দক্ষিণ শাশিয়ালী এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের অনিয়মের বিষয়টি আমি অবগত হয়েছি। আমি ইতেমধ্যেই মৌখিক ভাবে  নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। অফিসের লোকজন পাঠিয়েছি, সরেজমিন গিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ব্যবহার হচ্ছে রাবিশ ।।  অনিয়মের বাঁধা দেওয়ায় ঠিকাদারের হুমকি

আপডেট সময় : ১২:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪