ফরিদগঞ্জ ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক জমি দুইবার রেজিস্ট্রি ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন চাকরি ফেরানোর স্বপ্নে প্রধান শিক্ষকে দেড় লাখ টাকা ঘুষ ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদগঞ্জে নিয়োগের পর ৬ মাসই অনুপস্থিত, হঠাৎ হাজিরা খাতায় সই ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ‘প্রেরণা সামাজিক সংঘ’

শামীম হাসান
  • আপডেট সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৩৯১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘ’র উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ফকির বাজার আইডিয়াল একাডেমির হলরুমে আয়োজিত এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাত্তোর অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহাদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সহকারী কর কমিশনার ৪১ তম বিসিএস ক্যাডার কাজী আসলাম হোসেন, সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আমিন ভুঁইয়া, ব্যাংকার আনোয়ার হোসেন, প্রেরণা সামাজিক সংঘ’র কার্যকরী পরিষদের সদস্য ইউপি সদস্য ইউপি সদস্য আল-আমীন৷

পরে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন,প্রেরণা সামাজিক সংঘ’র আহ্বায়ক এবং লক্ষ্মীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক জনাব মাহবুবুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা সামাজিক সংঘ’র সদস্য সচিব রবিন হাছান ফরহাদ।

আলোচনাসভা শেষে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ‘প্রেরণা সামাজিক সংঘ’

আপডেট সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪