ফরিদগঞ্জ ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব

ফরিদগঞ্জে সাংবাদিক মশিউর রহমানের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. মশিউর রহমান (মনা মাস্টার)’র মা মোসাম্মৎ কামরুন্নাহার (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ এপ্রিল ২০২৫ ) সন্ধ্যায় উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের বাসভবনে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মরহুমার পুত্র মো. মশিউর রহমান (মনা মাস্টার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হওয়ায় মরহুমার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মোসাম্মৎ কামরুন্নাহারের মরদেহ দাফন পূর্বক আনুষ্ঠানিকতায় উপস্থিতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মায়ের জন্য দোয়া কামনা করছেন মো. মশিউর রহমান (মনা মাস্টার)।
মৃত্যুকালে মোসাম্মৎ কামরুন্নাহার, ৪ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পতি স্থানীয় সুুনামধন্য চিকিৎসক মো. মজিবুল হক গত প্রায় ৬ বছর পূর্বে প্রয়াত হয়েছেন।
মরহুমার জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নুর হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে সাংবাদিক মশিউর রহমানের মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫