ফরিদগঞ্জ ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

ফরিদগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে চাঁদপুরের ফরিদগঞ্জে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

সকালে চাঁদপুরের বাগাদী চৌরাস্তা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ফরিদগঞ্জের ভাটিয়ালপুর, ফরিদগঞ্জ বাজার, গৃদকালিন্দিয়া ও কালীর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথে বিভিন্ন স্থানে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তারেকুর রহমান পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা ও পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন।

পথসভায় তারেকুর রহমান বলেন, কেন্দ্রীয় যুবদল তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তিনি সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম (নয়ন)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করতে হবে। ফরিদগঞ্জের উন্নয়ন এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান ও ফারুক খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণ কমল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি আবুল কাশেম রিয়াদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা মাহিন আহমেদ, মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্যসচিব শিবলুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬