ফরিদগঞ্জ ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসার বৃত্তি পেলো ৬ শিক্ষার্থী ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে সুবিধাবঞ্চিত নারীরা চিকিৎসার আলো পৌঁছাল প্রান্তিক মানুষের দোরগোড়ায়, স্বপ্ন ছায়ার ক্যাম্পে স্বস্তির হাসি তিন শতাধিক মুখে ফরিদগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে সংবর্ধনা চাঁদপুরে ‘অ্যাওয়ে স্কলার্স’ এর নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং: জাপানি ভাষা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত ‎ জুতা হাতে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাওয়া শিক্ষিকাই পদোন্নতি পেয়ে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২

ফরিদগঞ্জে প্রাণহানির শঙ্কা নিয়েই কাটাখালি সেতুর উপর দিয়ে চলছে যানবাহন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৪৬৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ওপর নির্মিত কাটাখালি সেতুটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। ভয়াবহ প্রাণহানির শঙ্কা আছে জেনেও ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যান ও পথচারীরা। ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় হালকা গাড়ি উঠলেও কেঁপে ওঠে সেতুটি। স্থানীয়রা সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, ফরিদগঞ্জ-রামপুর সড়কের কাটাখালি এলাকায় ডাকাতিয়া নদীর ওপর কয়েক দশক আগে সেতুটি নির্মিত হয়। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নকে সংযুক্ত করা সেতুটি ওই সময়ে শুধুমাত্র হালকা পরিবহন উপযোগী করে নির্মাণ করা হয়। কিন্তু উপজেলা সদরের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দ্রুত যোগাযোগের অন্যতম সড়ক হিসেবে সেতুটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে জানা গেছে, কাটাখালি সেতু দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হালকা কোনো যানবাহন চলার সময়ে সেতুটি কেঁপে ওঠে। ইতিমধ্যে সেতুর বিভিন্ন স্থানে গর্ত ও ফাটল দেখা দিয়েছে। সেতুটি দিয়ে আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা মমিন ও হোসেন বলেন, ছোট ছোট যানবাহন পারাপার হলেও সেতুটি কেঁপে ওঠে। দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। ফলে এসব যানবাহনকে ২০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। সেতুটি সংস্কার করা হলে দুর্ভোগ লাঘব হতো।
স্থানীয় বাসিন্দা আল আমিন ও আলমগীর বলেন, ইতিমধ্যে সেতুর মাঝখানে বড় গর্ত, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। রেলিংয়ের আস্তর খুলে রড বেরিয়ে এসেছে এ ছাড়া সেতুর কলামের রডগুলোতে মরিচা ধরে খসে পড়েছে। জরুরি সেতুটি নির্মাণ করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ বলেন, ‘এটি অনেক পুরোনো সেতু ও ঝুঁকিপূর্ণ। আমরা একই জায়গায় নকশা করে নতুন সেতু নির্মাণ করব। আশা করছি দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে প্রাণহানির শঙ্কা নিয়েই কাটাখালি সেতুর উপর দিয়ে চলছে যানবাহন

আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪