ফরিদগঞ্জ ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৫৩ হাজার টাকা জরিমানা

শামীম হাসান
  • আপডেট সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৮৪৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা’র নেতৃত্বে চতুরা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে জেনারেল ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসক ভূয়া পদবী ব্যাবহার করায় পঞ্চাশ হাজার টাকা এবং মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে রেডিওলজিস্ট না থাকার পরেও এক্সরে পরিচালানা করায় ৩ হাজার টাকা সহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ রানা সহ পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা জানান, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। আজ ল্যাবরেটরি এবং ফার্মেসিগুলোতে মনিটরিং ও অভিযান পরিচালনা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৫৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩