ফরিদগঞ্জ ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার

ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা

শামীম হাসান
  • আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৬২৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা

আমার জন্য পাঁচ মাস কাজ করেন, আমি আপনাদের জন্য পাঁচ বছর কাজ করবো

……….শেখ সাজ্জাদ রশিদ সুমন

আমার জন্য পাঁচ মাস কাজ করেন, আমি আপনাদের জন্য পাঁচ বছর কাজ করবো। আপনাদের প্রতি আহ্বান শুধু মুখে নয়, যে কথা দিয়ে কথা রাখতে পারবে আপনারা তার পাশে থাকেন, দলমত নির্বিশেষে আপনারা আমাদের পাশে থাকলে আমি আপনাদের স্বপ্নপূরণে কাজ করবো। আগামী দিনের জন্য পুরো উপজেলা নিয়ে আমার দৃঢ় পরিকল্পনা আছে, আপনারা আলোর পথে আসেন, সঠিক মানুষটিকে টেনে নিন আমি সুযোগ পেলে বাংলাদেশের তিন’শ আসনের মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন হবে রোল মডেল। আপনাদের পরিবারের ভালো চাইলে তথা পুরো ফরিদগঞ্জের ভালো চাইলে আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে টেনে নিন। আমি ফরিদগঞ্জের স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী উন্নয়নে কাজ করবো। শুধু মাত্র নামে নয় দৃশ্যমান স্মার্ট ফরিদগঞ্জ গড়ে তোলার জন্য আমি কাজ করবো।

ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন,জাতীয় পার্টির চেয়ারম্যান এর বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও চাঁদপুর জেলা জাতীয় পার্টি’র সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন৷

শনিবার (১৫ জুলাই) সকালে ফরিদগঞ্জ ওয়াপদা চত্ত্বরে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কর্মী সভায় ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী’র সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হারুনুর রশিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, বাংলাদেশ জাতীয় পার্টি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি’র আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বাবলু শেখ সহ প্রমুখ।

ফরিদগঞ্জ বাজারের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মী সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা আব্দুল কাশেম, এর আগে উপজেলা জাতীয় যুব সংহতি’র নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ সাজ্জাদ রশিদ সুমন কে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা জাতীয় পার্টি’র সাবেক নেতৃাতাধীন প্রয়াত নেতৃবৃন্দদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা

আপডেট সময় : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩