ফরিদগঞ্জ ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা

ফরিদগঞ্জে ইসলামি ব্যাংকের  রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত

আব্দুল কাদের
  • আপডেট সময় : ০১:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৫৯০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এজেন্ট শাখায় ইসলামি ব্যাংকের রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর চান্দ্রা বাজার শাখার আর.ডি.এস অফিসার ছালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ইসলামি ব্যাংক শাখার এ.ভি.পি ও শাখা ব্যাবস্থাপক মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ব্যাংক বন্ধ রাখার কোন সুযোগ নেই। একটি মহল অপ-প্রচার চালিয়েছিল, ইসলামি ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনারা কি এক দিন ও ইসলামি ব্যাংক বন্ধ পেয়েছেন? নিয়ম অনুযায়ী ব্যাংকের পরিচালনা কমিটির পরিবর্তন হয়, পরিবর্তন বিশ্বের সব ব্যাংকেই হয়। আপনারা গুজবে কান দিবেন না। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। আমাদের দেশের সবচেয়ে বেশী রেমিট্যান্স আসে আপনাদের ইসলামি ব্যাংকে। রেমিট্যান্স পাঠান ওয়াশিং মেশিন জিতুন, এই স্লোগানের ইন্সট্যান্ট ক্যাশের মাধ্যমে ইসলামি ব্যাংকে রেমিট্যান্স প্রেরন করলে প্রতিদিন একটি করে মোট ৪৩ টি ওয়াশিং মেশিন দেওয়া হয় সারা দেশে। ফরিদগঞ্জের চান্দ্রা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় রেমিট্যান্স প্রেরন করে ওয়াশিং মেশিন লাভ করেন, কাতার প্রবাসী মো. জাকির হোসেন। রেমিট্যান্স উৎসবে কাতার প্রবাসী মো. জাকির হোসেন এর পক্ষে ওয়াশিং মেশিন উপহার গ্রহন করেন, তার স্ত্রী তাছলিমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, চান্দ্রা বাজার ইসলামি ব্যাংক শাখার পরিচালক মো. মুক্তার আহম্মদ খন্দকার। ইসলামি ব্যাংক ফরিদগঞ্জ শাখার জুনিয়র অফিসার মীর মো. মাইনউদ্দিন। নিকাহ ও তালাক রেজিষ্টার মাওলানা মো. ফয়েজ উল্যা মাসুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ইসলামি ব্যাংকের  রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩