ফরিদগঞ্জ ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ইলেকট্রিক হুইল চেয়ার পেলো পঙ্গু হেলাল

পারভেজ মোশারফ
  • আপডেট সময় : ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে ইলেকট্রিক হুইল চেয়ার পেলেন দরিদ্র পরিবারের সন্তান, পঙ্গু হেলাল।

শনিবার (৬জুলাই) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া দারুল উলূম গাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের সহযোগিতায় ইলেকট্রিক হুইল চেয়ার বিতরণ করা হয়। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধানে  বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক মাসুদ মিজি মামুন।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সবসময় মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এবার আমাদের ইউনিয়নের ষোলদানা গ্রামের লদের বাড়ির দরিদ্র পরিবারের ছেলে পঙ্গু হেলালের চলাচলের জন্য এই ইলেকট্রিক হুইল চেয়ারটি প্রদান করেছি। আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজ ।

ইলেট্রিক হুইল চেয়ার পেয়ে অসহায় হেলাল বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মানুষের কাজ করে সংসার পরিচালনা করতাম। কিন্তু গত ৫ বছর আগে গাছ করতে গিয়ে গাছ থেকে পড়ে আমার পা ভেঙে যায়। চিকিৎসা করেও আমি পুরোপুরি সুস্থ্য হতে পারি নি। এতে করে আমি কর্মহীন এবং ঘরবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করতেছি। এমন অবস্থায় আমি আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ভাইদের কাছে আমার চলাচলের জন্য একটি ইলেট্রিক হুইল চেয়ার চেয়েছিলাম। আজ আমি হুইল চেয়ারটি পেয়ে অনেক খুশি। আমি এখন সুন্দর করে চলাচল করতে পারব।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিলন পাটোয়ারী, দারুল উলূম গাজী বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুদ্দিন, সমাজসেবক খলিলুর বেপারি, ব্যবসায়ী আমিন পাটোয়ারী, আরিফ মিজি, সংগঠনের সদস্য মারুফ বিল্লাহ, হাচান আটিয়া, নাঈমুল ইসলাম, নাঈম চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ইলেকট্রিক হুইল চেয়ার পেলো পঙ্গু হেলাল

আপডেট সময় : ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪