ফরিদগঞ্জ ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান আর বেঁচে নেই দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফরিদগঞ্জে  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা

সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান আর বেঁচে নেই

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান আর বেঁচে নেই। তিনি শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বনানীর নিজ বাসভবনে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জীবদ্দশায় সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন ও পরাজিত হন। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি পুনরায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তৎকালীন সংসদ ভেঙ্গে দেওয়া হলে তিনি সংসদ সদস্য পদ হারান। এরপর থেকে তিনি ঢাকার বনানীতে নিজ বাসভবনে থাকতেন।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি পরপর দুইবার (২০১৫-২০১৮) সেশনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান আর বেঁচে নেই

আপডেট সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬