ফরিদগঞ্জ ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

বর্ণিল আয়োজনে ‘ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন’র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শামীম হাসান
  • আপডেট সময় : ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৫৬৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উপজেলা সদরের অন্যতম শিশুশিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷

২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে বিদ্যালয়টির মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও শিশু সংগঠক এবং ফরিদগঞ্জ কলাবাগান বাজারের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ রিপন।

বর্ণমালা কিন্ডারগার্টেনের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিনা আলম কন্সট্রাকশনের চেয়ারম্যান এন্ড সিইও মোঃ সামছুল আলম সুমন।

এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার আপনার বাচ্চাদেরকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদের নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের ভিন্ন কৌশলে পরিচালনা করার মাধ্যমে তাদের মধ্যে নৈতিকতার বীজ বপন করার চেষ্টা করতে হবে৷ সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা কিন্তু নয়, যেকোন পেশাই হোক না কেন সেখানে নেতৃত্বস্থানীয় জায়গায় থাকার চেষ্টা থাকতে হবে । ছোটবেলা থেকেই আমরা পারস্পরিক ভাবে সকলের সাথে সুসম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে পারলেই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। অভিভাবকদের সাথে বাচ্চাদের সখ্যতা যত বেশি হবে শিশুরা ততটাই সঠিকভাবে গড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ রোটারি ক্লাবের সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, বর্ণমালা কিন্ডারগার্টেনর সহ-সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর।

পুরস্কার বিতরণের পূর্বে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন সাজে সেজে বেশ কয়েকটি চরিত্রকে উপস্থাপন করে এবং ডিসপ্লে প্রদর্শন করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্ণিল আয়োজনে ‘ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন’র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪