ফরিদগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার দাপটে চলে ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিস ৬০ হাজার টাকা উত্তোলন, এসএমএস এলো ১ লক্ষ টাকার নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন

‘আমি রোহিঙ্গা হয়ে আসিনি, ফরিদগঞ্জেই আমার জন্ম’ – লায়ন হারুনুর রশিদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪৬৭ বার পড়া হয়েছে

দলীয় মনোনয়ন পাওয়ার পর চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী  বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হলেন।বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকালে ঢাকা থেকে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জে আসলে মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে বরণ করে নেয়। পরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আমি কৃতজ্ঞ বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানসহ স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি। তারা জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ধানের শীষের ঝান্ডা আমার হাতে তুলে দিয়েছেন।এসময়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফরিদগঞ্জের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ^াস রয়েছে। এছাড়া নেতাকর্মীরা এতদিন যেভাবে গুম খুন মামলা হামলা সহ্য করে দলের প্রতি আস্থা রেখেছেন, তার প্রতিদান পেয়েছেন। আস্থার এই প্রতিদান অবশ্যই জনরায় প্রতিফলিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানেরশীষের বিজয় অর্জনের মাধ্যমে। ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের অবরোধ বিষয়ে তিনি বলেন, দলের সকলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে , দলের স্বার্থে মেনে নেওয়াটাই  উচিত। আশা করবো সকলের বোধদ্বয় হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থেকে ধানেরশীষের বিজয় নিশ্চিত করবো। আরেকটি কথা মনে রাখবেন, আমি ফরিদগঞ্জে রোহিঙ্গা হয়ে আসিনি। এই উপজেলায় জন্ম, এখানে বেড়ে উঠা। অতএব আমি সবকিছুই জানি। কে কি বললো, তা নিয়ে কিছু আসে যায় না। দলের সিদ্ধান্তই চুড়ান্ত।এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টেুা , এম এম টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শাওন পাঠান, মনির মাষ্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আমি রোহিঙ্গা হয়ে আসিনি, ফরিদগঞ্জেই আমার জন্ম’ – লায়ন হারুনুর রশিদ

আপডেট সময় : ১২:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫