ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইমাম হোসেন পাটওয়ারী। সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির, ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সপ্রাবির প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রোজউল করিম মাসুম, সাধারণ সম্পাদক মাও. জাকির হোসেন, ফরিদগঞ্জ বালিকা উত্তর সপ্রাবির প্রধান শিক্ষক গোলাম রাববানী, উত্তরচরবড়ালি সপ্রাবির প্রধান শিক্ষক মোহসীনা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয়টি একটি পাইলট হাইস্কুল। তাই এর সথে জড়িত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলকে সেই ভুমিকা নিতে হবে। ভালো ফলাফল অর্জনের জন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমি গরীব, অস্বচ্ছল এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করবো, যাতে তারা হারিয়ে না যায়। অন্যদিকে শিক্ষার্থীদের মেধাযাচাই এবং লেখাপড়ার প্রতি আরো মনোনিবেশ করতে প্রয়োজনে ক্লাস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী ও স্কুলকে কোন ব্যয় করতে হবে না, আমি প্রশ্ন তৈরি এবং খাতার জন্য সকল অর্থ দিবো। শিক্ষার মানের দিক থেকে আমি চাই এই স্কুলটি পুরো উপজেলার আইডল হয়ে উঠুক।
আলোচনা শেষে এসএসসি ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। #
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ