জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নীকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিআরডিবি মাঠে ভুমিকম্প ও অগ্নীকান্ড বিষয়ে মহড়া করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা।
তাৎক্ষনিক আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও তাসলিমুন নেছা, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমদুল হাসান এবং ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাউদ্দিন।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ