ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ ওয়াপদায় অবস্থিত ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
সিআইপি কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে এবং মোশারফ হোসেন নান্নু পাটওয়ারীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিতেশ শর্মা, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মহিউদ্দিন, কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার কলি, কৃষক নেতা নেছার আহমেদ দেওয়ান এবং প্রয়াত তবারক উল্লাহর মেয়ে লাভলী বেগম।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল প্রয়াত তবারক উল্লাহর স্মৃতিচারণ করে বলেন, দেশব্যাপী কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তবারক উল্লাহ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কৃষকসহ সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে তবারক উল্লাহ সবসময় সোচ্চার ছিলেন এবং সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ ও সাহসী নেতাকে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন আবদুর রশিদ পাটওয়ারী, হুমায়ুন কবির, লিটন পাটওয়ারী, হাবিবুর রহমান, কৃষক মোজাম্মেল হোসেন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আনিছুর রহমান সুজন, সাংবাদিক জসিম উদ্দিন, মানিক হোসেন গাজী, শাখাওয়াত হোসেন মিন্টুসহ কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রয়াত কৃষক নেতা তাবারক উল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ