ফরিদগঞ্জ ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন চর-রামপুর খলিফার বাড়িতে দুই দফায় রক্তক্ষয়ী হামলা নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফরিদগঞ্জে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ৭১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অমানবিকভাবে লাঞ্ছনাসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এসময় সারাদেশের বিভিন্ন উপজেলায় শিক্ষকদের লাঞ্চিত ও শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়ে মুখে কালো কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান মানববন্ধনের অংশ গ্রহণকারীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন তালুকদারের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে এসময় সংগঠনের সিনিয়র সহসভাপতি ও পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহম্মদ পাটওয়ারী, সাহাপুর সোনালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফরিদগঞ্জে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৮:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২