ফরিদগঞ্জ ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

শামীম হাসান
  • আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৬৩৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ‘ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে’র ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২১ মার্চ (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন’র সভাপতিত্ত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম রিপন।

এসময় তিনি বলেন, এসএসসি পরিক্ষা হচ্ছে ভবিষ্যৎ জীবনের পরিকল্পনার প্রথম ধাপ। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে হাইস্কুল জীবন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কাটানো এই সময়টুকু জীবনের সোনালী সময়। শিক্ষা জীবনের পরবর্তী ধাপে তুমি কেমন ফল পেতে চাও তা নির্ভর করবে তোমাদের এসএসসি পরিক্ষার ফলাফল উপর। এসএসসির গন্ডি পেরোনোর পরবর্তীতে দেশের সেরা কোন কলেজে পড়াশোনা করার মাধ্যমে তোমরা নিজের অভিভাবক এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে আমরা প্রত্যাশা করি। বর্তমান সময়ে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে আছে মেয়েরা, যারা দেশের সেই সকল গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিচ্ছে তারাও তো তোমাদের মতোই। তাই তোমারা চেষ্টা করলেই তোমাদেরও তেমন ভালো জায়গায় পৌঁছানো সম্ভব৷ পরিশেষে তোমাদের প্রতি অনেক শুভকামনা রইলো।

বিদায়ী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রসু মিয়া, সাংবাদিক প্রবীর চক্রবর্তী। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বানী পাঠ করেন জান্নাতুল মাওয়া সাফা। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন নুসরাত জাহান আন্নি। বিদায়ী আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷ এ বছর বিদ্যালয়টির তিন বিভাগের ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩