ফরিদগঞ্জ ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে পাইকপাড়া ইউ.জি উবি’য়ে প্রধান শিক্ষকের কক্ষে চুরি

শামীম হাসান
  • আপডেট সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৫৬৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জের পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের এ বিদ্যালয়টিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে ডুকে একটি ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা এবং প্রধান শিক্ষকের কক্ষের দুটি আলমারিতে থাকা প্রজেক্ট মেশিন ও বিভিন্ন নথির ফাইল ও কাগজ পত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব চাঁদপুর কন্ঠের এই প্রতিবেদককে জানান, আজ সকালে স্থানীয়রা আমার কক্ষের জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি তাৎক্ষণিক বিদ্যালয়ে এসে দেখি দুটি আলমারিতে থাকা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। পরে অফিসের সকল কিছু দেখার পর বুঝতে পারি একটি ল্যাপটপ নিয়ে গেছে।

তিনি আরো বলেন, গত কয়েকদিন পূর্বে পাশ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে, আশংকা করছি সংঙ্গবদ্ধ একটি চক্র একই এলাকায় পর পর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা ঘটিয়েছে। চোর চক্র হয়তো ভেবেছিলো আলমারিতে টাকা আছে তাই দুটি আলমারির তালা ভেঙ্গে আলমারিতে থাকা সকল কিছু এবং ড্রয়ারগুলো এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে।

চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে পাইকপাড়া ইউ.জি উবি’য়ে প্রধান শিক্ষকের কক্ষে চুরি

আপডেট সময় : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩