ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা , দোয়া ও কেক কাটার অনুষ্ঠিত আয়োজিত হয়।
বৃহস্পতিবার (২৩জুন) বিকালে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়। সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীললীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, কয়েকদিন পূর্বে অনুষ্ঠিত আওয়ামীলীগের বর্ধিত সভার মাধ্যমে ফরিদগঞ্জে আওয়ামীলীগের দীর্ঘদিনের মধ্যকার গ্রুপিংয়ের অবসান হয়ে ঐক্যের যেই সুবাতাস শুরু হয়ে হয়েছে। আজ আওয়ামীলীগের জন্মদিনে সেই বাতাস বইছে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামীলীগের প্রতিষ্ঠা হয়েছিল বলেই, আজ আমরা এই দলের গর্বিত সদস্য। আওয়ামীলীগের কর্ণধার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এখন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম দায়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছি। এসব উন্নয়নকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের ড়সবিকল্প নেই। একই সাথে ফরিদগঞ্জ আসনটিতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবো। নেত্রী যাকে দলীয় মনোনয়ন দিয়ে পাঠাবেন, আমরা তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবো। আজকের এই জন্মদিনে আমরা সকলে মিলে এই শপথ করছি।
অনুষ্ঠানে অন্যান্য মাঝে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগেহর সহসভাপতি রফিকুল আমিন কাজল, নজির আহমেদ, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মাহফুজুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ান , যুবলীগের হাজী সফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম। পরে ওলামালীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ